ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৬:১০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৬:১০:৩৭ অপরাহ্ন
ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ছবি: সংগৃহীত
আওয়ামী আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে- সবার আগে বাংলাদেশ।

তিনি জানান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ।

চিফ হুইপ বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় রয়েছে কি না, তা যাচাই করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম পোর্টে বাংলাদেশ ও বন্ধু দেশের দুইটি জাহাজ একসঙ্গে আসলে, বন্ধু দেশের জাহাজ আগে খালাস হবে। দেশের স্বার্থ বিরোধী এমন অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।

তিনি বলেন, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্বাবলম্বী করতে চাই এই দেশকে। এর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব।

চিফ হুইপ বলেন, হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ সরকার পরিশোধ করেছে। দেশে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে এবং বিদ্যুৎ, ও গ্যাস সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল