ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৬:১৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৬:১৩:৫২ অপরাহ্ন
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ছবি: সংগৃহীত
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ফের বাড়তে থাকায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫১ ফুট।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য ঝুঁকি কমাতে আগাম ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের গেট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে গেটগুলো আবার বন্ধ করার কথা রয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট হ্রদের পানি ১০৬ দশমিক ১ ফুট এমএসএল-এ পৌঁছালে একইভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়। পরে পানির পরিস্থিতি বিবেচনায় গেট খোলার মাত্রা ধাপে ধাপে বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।

পরিস্থিতির উন্নতি ও পানির উচ্চতা কমে যাওয়ার পর গেটগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়। তবে সাম্প্রতিক বৃষ্টিপাত ও উজান থেকে পানি আসায় হ্রদের পানির উচ্চতা ফের বাড়তে শুরু করায় শুক্রবার সকালে জলকপাটগুলো পুনরায় খোলা হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে হ্রদের পানি ১০৫ দশমিক ৫১ ফুট উচ্চতায় রয়েছে। ঝুঁকি এড়াতে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে। পানি ১০৫ ফুটে নেমে এলে গেট বন্ধ করে দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির উচ্চতা দ্রুত বাড়লে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী স্পিলওয়ের গেট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ