ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া!

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৬:১৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৬:১৭:২৮ অপরাহ্ন
অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! ছবি: সংগৃহীত
২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন শবনম ফারিয়া। এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে অল্প সময়েই দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন এই অভিনেত্রী। ছোট পর্দায় একটা সময় বেশ ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের মতো নিয়মিত দেখা যায় না শবনম ফারিয়াকে। বিভিন্ন সময়ে তার ভক্ত ও দর্শকদের মনে প্রশ্ন উঠেছে কেন অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রী?

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন শবনম ফারিয়া। তিনি জানিয়েছেন, অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও নিয়মিত কাজ করতে চান না।

ফারিয়া বলেন, আমি এখন জীবনের যে পর্যায়ে আছি, সে জায়গা থেকে নিয়মিত ২২-২৩ দিন অভিনয় করা সম্ভব না। আমি অভিনয় করতে চাই। কিন্তু নিয়মিত যে কাজ, সেটা আমি আর করতে চাই না। বছরে ৫-৬টি কাজ করতে চাই।

অভিনয়জীবনে শবনম ফারিয়া বেশ কিছু জনপ্রিয় খণ্ড নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে,‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’ ও ‘মাছ পাখি ও তুমি’।

এ ছাড়া ধারাবাহিক নাটকের মধ্যে তার উল্লেখযোগ্য কাজ ‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’ ও ‘শান্তিপুরীতে অশান্তি’।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন শবনম ফারিয়া। ২০১৮ সালে দেবী সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

বর্তমানে নিয়মিত অভিনয়ের বাইরে থাকলেও বছরে হাতে গোনা কয়েকটি বাছাই করা কাজে অভিনয় করার ইচ্ছা রয়েছে এই অভিনেত্রীর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ