নাটোরের বড়াইগ্রামে ৬ কেজি গাঁজা সহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম থানাধীন মাঝগাঁও ইউপি ০৮ নং ওয়র্ডের মানিকপুর এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মানিকপুর গ্রামের মাঝগাঁও ০৮ নং ওয়ার্ডের মৃত আমজাদ মন্ডল এর ছেলে মোঃ লালচান মন্ডল (৩৫) ও একই থানাধীন ছাতিয়ানগাছা গ্রামের মাঝগাঁও ০৮ নং ওয়ার্ডের মোঃ আফাজ মন্ডল এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩২)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মাঝগাঁও ইউপি ০৮ নং ওয়র্ডস্থ মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ লালচান মন্ডল ও মোঃ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় মোট ছয় পোটলায় সর্বমোট ৬ (ছয়) কেজি শুকনা গাঁজা (মাদক) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার বড়াইগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আবু হেনা মোস্তফা জামান