ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান রাণীশংকৈলে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্বকালে ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি অনেকটাই কমেছে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় এসেছে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন।
গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ভূমি সেবা দিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরো বলেন, বর্তমানে রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্য অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে মুজিবুর রহমানের উপস্থিতি গুরুত্বপূর্ণ।
এসময় আরো বক্তব্য রাখেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ, প্রভাষক মজিবুর রহমান পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান সুমন প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানান।

মোঃ মোবারক আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও: