ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৬:৫৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৬:৫৯:৫২ অপরাহ্ন
গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ভয়াবহ বন্যা ও নদীভাঙন দেখা দিয়েছে।

গত দুই সপ্তাহে চর রুবেলপাড়া, আলাতুলি, মাঝচর, চার কোদালকাটি, আশারাদহ ও বগচরসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বলে স্থানীয়দের দাবি। অনেক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। টিকে থাকা ঘরগুলোতেও এক গলা পর্যন্ত পানি উঠেছে।

চরম দুর্ভোগে থাকা মানুষের অভিযোগ, প্রায় ২০ দিন ধরে পানিবন্দী থাকলেও তাদের খোঁজ নিতে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ আসেননি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে অনেক পরিবার অর্ধাহারে দিন কাটাচ্ছে। রাত কাটছে পানির মধ্যে খাটের ওপর সন্তানদের নিয়ে আতঙ্কে।

আলাতুলি ইউনিয়নের সুলতানা বেগম (৪৫) বলেন, “দুই শতকের বসতভিটা নদীর পেটে চলে গেছে। চার সন্তান নিয়ে সারারাত খাটের ওপর পানির মধ্যে বসে ছিলাম।

ভোটের সময় নেতাদের পায়ের নিচে জায়গা থাকে না, এখন এক মুঠো মুড়ি দেওয়ারও কেউ নেই। আমরা ত্রাণ চাই না, শুধু মাথা গোঁজার একটু ঠাঁই চাই।চর রুবেলপাড়ার রহিম উদ্দিন (৫৮) বলেন, তাঁর কৃষিকাজ ও দুটি গরুই ছিল একমাত্র সম্বল। বন্যায় গোখাদ্য ভেসে গেছে। গরু বাঁচাতে গিয়ে নিজেরাই না খেয়ে আছেন।

মাঝচরের আয়েশা খাতুন (৩০) জানান, তাঁর আট মাসের শিশুটি বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হয়ে পড়েছে। নদীর গর্জনে প্রতিরাতেই আতঙ্কে থাকতে হচ্ছে।
এদিকে বসতভিটা হারানো মানুষজন নৌকায় করে ঘরের আসবাব ও গবাদিপশু নিয়ে বিভিন্ন ঘাটে আশ্রয় নিচ্ছেন। কিন্তু সেখানেও নেই পর্যাপ্ত শুকনো
জায়গা, খাবার কিংবা পশুর খাদ্যের ব্যবস্থা।

তবে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, তাঁর কাছে নদীভাঙনে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কোনো তথ্য নেই। আশারাদহেও
নদীভাঙনের খবর পাননি তিনি। তবে ২০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। নদীভাঙন বাড়লে প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা নেওয়া হবে।

চরবাসীর দাবি, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই খাদ্য, বিশুদ্ধ পানি ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হোক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত