ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৭:২৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৭:২৮:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী  গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ
 রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করেছে পুলিশ।

এসব অভিযানে নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪০৮ বোতল ও ৩৯ বোতল অ্যালকোহল, ১০০ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৭৫০ টাকাও জব্দ করেছে পুলিশ।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ সাবিনা ইয়াসমিন ওরফে মিম (২১) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। একই রাতে প্রায় ১১টার দিকে শাহমখদুম থানা পুলিশ ভূগরইল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ তানভীর আহম্মেদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তানভীরের বিরুদ্ধে শাহমখদুম ও পবা থানায় মাদক ও পেনাল কোড আইনে মোট চারটি মামলা রয়েছে।

এদিকে, শুক্রবার রাতে পবা থানা পুলিশ নওহাটা সাহাপাড়া এলাকায় মোঃ শাহীন আলী ওরফে বাবুর (৩৪) দোকানে অভিযান চালিয়ে ৪০৮ বোতল, মোট ১২ হাজার ২৪০ মিলিলিটার অ্যালকোহল সহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরদিন বিকেল পৌনে ৫টার দিকে একই থানা জয়কৃষ্ণপুর ভালাম গ্রামের মোঃ শাহ আলমের (৩৪) বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৩ হাজার ৯০০ মিলিলিটার অ্যালকোহল সহ শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া শুক্রবার সোয়া ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আকাশ
(২৫) ও মোঃ আতিক হোসেন (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় নয়জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ