ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৭:৪২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৭:৪২:১৩ অপরাহ্ন
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত
রাজশাহীর মোহনপুরে ‘সুস্থ জীবন, সুন্দর মন; পরিচ্ছন্ন পরিবেশ গড়ার পণ’—এই স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন দপ্তরের সহযোগিতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আক্তার। তিনি বলেন, সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতার বিকল্প নেই। চারপাশ পরিষ্কার রাখলে পরিবেশের সৌন্দর্য বাড়ার পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগ থেকেও সুরক্ষা পাওয়া যায়। মোহনপুরকে আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) জুবাইদা খাতুন বলেন, পলিথিন ও যত্রতত্র বর্জ্য ফেলা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সবাই নিজ নিজ কর্মক্ষেত্র ও এলাকা পরিষ্কার রাখার শপথ নেন।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ