রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোঃ শাদাত আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নগরীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামে শাদাতের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষের বালিশের নিচে রাখা প্যাকেটে ১৫৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
রবিবার রাতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাবের দাবি, শাদাত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :