ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৮:২৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৮:২৩:৫০ অপরাহ্ন
চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার
রাজশাহীর দামকুড়া বাজার থেকে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে অটোচালকের ব্যাটারিচালিত অটো ছিনতাইয়ের ঘটনায় রাকিব (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জগদইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ  থেকে ছিনতাই হওয়া আট সিটের ব্যাটারিচালিত অটোটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে কর্ণহার গ্রামের অটোচালক সাজিদ শেখ (১৮) দামকুড়া বাজারে আসেন। সেখানে পূর্বপরিচিত জাকির হোসেন জনি (৩২)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা পরিবহনের কথা বলে তার অটো ভাড়া নেওয়ার প্রস্তাব দেন। পরে তারা সাজিদকে একটি হোটেলে নিয়ে খিচুড়ি ও চা খাওয়ান।

খাবার খাওয়ার পর সাজিদ অসুস্থ বোধ করেন এবং গলায় জ্বালাপোড়া শুরু হয়। তার অভিযোগ, খাবার বা চায়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে তাকে খাওয়ানো হয়। এরপর তিনি ওই ব্যক্তিদের নিয়ে অটো চালিয়ে গোদাগাড়ীর কাকনহাট মাড়িয়া এলাকার দিকে রওনা হন। পথে অটো চালানো অবস্থায় তিনি জ্ঞান হারান।

সকাল পৌনে ৯টার দিকে মাড়িয়া এলাকায় রাস্তার পাশে জ্ঞান ফিরে তিনি দেখেন, অটো ও সঙ্গে থাকা ব্যক্তিরা সেখানে নেই। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর দামকুড়া থানায় মামলা করেন তিনি।

মামলা তদন্তে নেমে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে রাকিবকে গ্রেপ্তার করে এবং অটোটি উদ্ধার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।,

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত