রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রোববার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাসিক প্রশাসক বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাত্রীকালীন নাগরিকের চলাচল নির্বিঘ্ন করতে নগরীর আলোকায়ন ব্যবস্থার উন্নয়নে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোন অবস্থায় দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। জোন ভিত্তিক দায়িত্ব বন্টনসহ নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :