ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৮:৩২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৮:৩২:৫০ অপরাহ্ন
লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার
নাটোরের লালপুরে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসমত আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই মোঃ গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার অমৃতপাড়া এলাকার ঢুষপাড়া মোড়ে বাঘা-লালপুর সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় হাসমত আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হাসমত আলী লালপুর উপজেলার ঢুষপাড়া গ্রামের মোঃ কইর উদ্দিনের ছেলে।

আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন জানান, হাসমত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, তবে ইয়াবা ট্যাবলেট নিয়ে আটক হয়েছে এ সম্পর্কে য জানা নাই।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত