ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৮:৫৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৮:৫৯:১৩ অপরাহ্ন
স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল
নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট। অবশেষে প্রায় ১০ মাসের অপেক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় বসছে সেই সংগীতের আসর। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে। আগের আয়োজনটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। নতুন করে কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করেনি আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা কনসার্টের অগ্রিম টিকিট কিনেছিলেন, তারা সেই টিকিট দিয়েই এবারের আয়োজনে অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে নতুন টিকিট বিক্রিও শুরু হয়েছে। সাধারণ টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।

কাভিশ, শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়।

এরপর থেকেই কাভিশের ভক্তদের মধ্যে কনসার্টটি নিয়ে অপেক্ষা ছিল। নতুন তারিখ ঘোষণার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

জাফর জাইদি ও মাজ মাওদুদ ১৯৯৮ সালে পাকিস্তানি ব্যান্ড কাভিশ গড়ে তোলেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসে গান পরিবেশন করে ব্যান্ডটি। অল্প সময়ের মধ্যেই দেশের শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায় তাদের গান।

কাভিশের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।

কনসার্টে কাভিশের পাশাপাশি বাংলাদেশের ব্যান্ড মেঘদল ও শিরোনামহীনও পারফর্ম করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত