রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল (২৮) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে পাওয়া মূলহোতা মোঃ ইসলাম আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সবজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসলাম আলী, সে বাঘা থানার জোতকাদিরপুর গ্রামের মোঃ আফসার মন্ডলের ছেলে।
সোমবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব- জানায়, রোববার রাতে রাজশাহী নগরীর সবজীপাড়ায় জনৈক লাবনী বেগমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইসলাম আলীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত (৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির সামনে শিমুল ও মোঃ শমজানকে চোর সন্দেহে আটক করে ২০ থেকে ২৫ জনের একটি দল গণপিটুনি দেয়। এতে শিমুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ও শমজানকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিমুলের বাবা মোঃ গোলাম মোস্তফা বাদী হয়ে বাঘা থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি বাঘা থানার মামলা নম্বর-৯, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬; এতে দ-বিধির ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়। পরে মামলার তদন্তে ইসলাম আলীকে মূলহোতা হিসেবে শনাক্ত করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইসলাম আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মোঃ মাসুদ রানা রাব্বানী :