ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

রাজশাহী মহানগরীতে চোলাইমদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১২জন মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৫:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৫:২৪:২৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে চোলাইমদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১২জন মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে চোলাইমদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১২জন মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা হতে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত  নগরীর বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হাজরাপুকুর ডাবতলা গ্রামের মৃত সামাদের ছেলে মো: শামসুল হক (৫২), একই থানার সাধুর মোড় গ্রামের মো: মোক্তার হোসেনের ছেলে মো: আবিদ হোসেন (৩০), শিরোইল গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে দেবাশীষ সরকার (৩৭), এয়ারপোর্ট থানা মাঝিগ্রামের মৃত আজাহার আলীর ছেলে মেছের খান ওরফে বাবু (২৭), একই গ্রামের মো: মজিবুর রহমানের ছেলে মো: সাবিরুল ইসলাম (৩৮) ও মো: আ: সাত্তারের ছেলে মো: গোলাম রব্বানী (৪৭), মতিহার থানার হরিজন পল্লি (রা:বি:) এলাকার মৃত শ্রী অনিল চন্দ্র সরকারের ছেলে শ্রী অভয় কুমার সরকার ওরফে বিজয় (৩৯), শাহমখদুম থানার গাংপাড়া গ্রামের মো: মনির উদ্দিনের ছেলে মো: জাহাঙ্গীর (২৭), একরাম আলীর ছেলে মো: তাননিন হোসেন (২৪), বাবু ছেলে রাব্বি (২৩), মো: আশরাফ কবিরাজের ছেলে মো: রনি (২৭) এবং মো: আসলামের ছেলে মো: রকি ওরফে বিশাল (২৩)।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো: শামসুল হককে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। 

অপরদিকে বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ৮টার দিকে মীরের চক এলাকার ১টি নির্মাণাধীন বিল্ডিং এর নিচতলায় অভিযান চালিয়ে মো: আবিদ হোসেন ও দেবাশীষ সরকারকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আবিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৫০ টাকা এবং দেবাশীষের কাছ থেকে নগদ ৫ হাজার ১১০ টাকা জব্দ করা হয়।

তাছাড়াও এয়ারপোর্ট থানা পুলিশ বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে মাঝিগ্রামের মেছের খান ওরফে বাবু এর বসতবাড়িতে অভিযান চালিয়ে বাবু, মো: সাবিরুল ইসলাম ও মো: গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে। এসময় সাবিরুলের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল এবং রব্বানীর হেফাজত থেকে ৭ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। 

অন্যদিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি একই তারিখ সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে হরিজন পল্লি (রা:বি:) এলাকার অভিযান চালিয়ে শ্রী অভয় কুমার সরকার ওরফে বিজয়কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো: জাহাঙ্গীর, মো: তাননিন হোসেন, রাব্বি, মো: রনি ও মো: রকি ওরফে বিশালকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে মোট ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৫৭০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত