ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান ঘড়ি কিনতে গিয়ে প্রেম, অতঃপর ব্ল্যাকমেইল ও ধর্ষণ: এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৬:২৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৬:২৫:৪০ অপরাহ্ন
মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫ মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫
ভোলার লালমোহনে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভিমরুলের আক্রমণে অন্তত তিন পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে। এসময় ঘটনাস্থলে থাকা লোকজনকেও আক্রমণ করে ভিমরুল। এতে অন্তত ২৫ জন আহত হন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি নজরুল ইসলাম। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় স্থানীয়ভাবে সংবাদ পেয়ে মাদক উদ্ধারে যায় পুলিশের টিম। সেখানে এক পর্যায়ে লালমোহন থানার এসআই আসাদ, এএসআই আলামিন এবং দুই-তিনজন পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় ২০-২৫ ভিমরুলের কামড়ে আহত হন। পরে পুলিশ সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় স্কুল শিক্ষক আলাউদ্দিন হাওলাদার জানান, এলাকার এক নারী মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে সেখানে এলাকাবাসী ও পুলিশ সদস্যদের উপর ভিমরুলে আক্রমণ করতে থাকে। এতে বশার হাওলাদার, রুবেল, মামুনসহ বহু মানুষ ভিমরুলের কামড়ে আহত হন। পরে শারমিন নামের ওই নারীকে কিছু ইয়াবাসহ আটক করে পুলিশ।

লালমোহন থানার ওসি নজরুল ইসলাম বলেন, মূলত এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল পুলিশ। পরে ভিমরুলের কামড়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় ইয়াবাসহ অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার