রাজশাহী মহানগরীর মতিহার ও শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাহমখদুম থানার খিরশিন টিকর গ্রামে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ও মতিহার থানার জাহাজঘাট ফুলতলা এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুর এলাকার মো: নজরুলের ছেলে মো: নাইমুল (২১), শাহমখদুম থানার খিরশিন টিকর ফুদকিপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো: শান্ত ইসলাম (১৯); একই গ্রামের মো: রায়হান আলীর ছেলে মো: শাকিল ইসলাম (১৮); রাজশাহী জেলার তানোর থানার আমশো মথুরাপুর গ্রামের মো: নায়েব আলীর ছেলে মো: আতিকুর রহমান সিহাব (১৯) এবং সিলিন্দা বারইপাড়া গ্রামের মৃত জানে আলমের ছেলে মো: আশিকুল ইসলাম আশিক (২৯)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে মতিহার থানার জাহাজঘাট ফুলতলা এলাকায় মো: নাইমুলকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত হতে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সামগ্রী উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়াও একই তারিখ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে শাহমখদুম থানার খিরশিন টিকর গ্রামে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় মো: শান্ত ইসলাম (১৯), মো: শাকিল ইসলাম (১৮), মো: আতিকুর রহমান সিহাব এবং মো: আশিকুল ইসলাম আশিককে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আবু হেনা মোস্তফা জামান