ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৬:৪৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৬:৪৬:০১ অপরাহ্ন
মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা
কুমিল্লায় মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. আনোয়ার হোসেনকে (৪৫) নিজ বাড়িতে স্ত্রী-সন্তানের সামনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে জেলার নবগঠিত বাঙ্গরা উপজেলার উত্তর পেন্নাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ওই উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি উত্তর পেন্নাই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

স্থানীয় লোকজন জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষে কাজ করেন। অন্যদিকে সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন একই দলের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের পক্ষে কাজ করেন। ওই নির্বাচনে জাহাঙ্গীর আলমের কাছে ইউসুফ আবদুল্লাহ হারুন পরাজিত হন। এ নিয়ে ফিরোজ ও আনোয়ারের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে আনোয়ার এলাকা ছেড়ে চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি একাধিকবার এলাকায় ফেরার চেষ্টা করেন।

নিহত আনোয়ারের স্ত্রী মোমেনা বেগম সাংবাদিকদের বলেন, তার স্বামী প্রায় আড়াই বছর ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। শনিবার গভীর রাতে তিনি গোপনে বাড়িতে ফেরেন। বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ৩টার দিকে সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আনোয়ারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও আহত করা হয়।

মোমেনা আরও বলেন, হামলার পর ঘটনাটি ভিন্ন খাতে নিতে এলাকায় ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। আহত স্বামীকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও তাদের আটকে রাখা হয়। পরে পুলিশের সহায়তায় সকাল ৬টার দিকে আনোয়ারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস শাকিল বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা করে আনোয়ারকে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।

আনোয়ারের চাচাতো ভাই মো. জসিম উদ্দিন বলেন, কিছুদিন আগে গ্রামে ফেরার চেষ্টা করলে ফিরোজ হোসেনের লোকজন আনোয়ারের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা না দিলে এলাকায় এলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। তার অভিযোগ, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আনোয়ারকে হত্যা করা হয়েছে।

আনোয়ারের মেয়ের জামাতা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তার শ্বশুর আওয়ামী লীগ করতেন এবং দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তার শাশুড়ি বাড়িতে থাকেন। রাতে আনোয়ার বাড়িতে এসে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার গ্রুপের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করে।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, আনোয়ার হোসেন বিগত সময়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় সবকিছু নিয়ন্ত্রণে রাখতেন। এতে এলাকার লোকজন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। গভীর রাতে তিনি বাড়ি ফিরেছেন জানতে পেরে ক্ষুব্ধ লোকজন ঘরে ঢুকে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন ফিরোজ।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় ছয়টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত