ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৬:৫৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৬:৫৪:৩৫ অপরাহ্ন
একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
বাংলা গানের নন্দিত এক শিল্পী বাপ্পা মজুমদার। তিন দশকেরও বেশি সময় ধরে সুর-গায়কীর ইন্দ্রজালে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। 

দীর্ঘ ক্যারিয়ার হলেও একক কনসার্ট করেছেন খুব কম। ২০২২ সালে প্রথমবার একক কনসার্ট করেন, এরপর ২০২৪-এর ফেব্রুয়ারিতে করেন দ্বিতীয় শো। গত বছরের জুলাইতেও একটি একক শো করেছেন বাপ্পা। তবে সেটি ছিল ছোট পরিসরে।

প্রায় আড়াই বছর পর ফের বড় পরিসরে একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক এই কনসার্ট হবে ৯ অক্টোবর, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।

গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে কনসার্টের ঘোষণা দিয়েছেন শিল্পী নিজেই। পোস্টার প্রকাশ করে ভক্তদের জানিয়েছেন, তারিখটি মনে রাখতে। জানা গেছে, কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান।

তবে এই কনসার্টের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। শিগগিরই তা শুরু হবে, তখনই জানা যাবে টিকিটের মূল্য এবং অন্যান্য নিয়ম-শর্ত। অবশ্য বাপ্পা মজুমদার একক শো করবেন, এ খবর শুনেই তার ভক্তরা উচ্ছ্বসিত। অনেকেই তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কনসার্টে উপস্থিত থাকার কথা বলছেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের তিন দশক পেরিয়ে এখনো নিয়মিত গান করে যাচ্ছেন বাপ্পা মজুমদার। নতুন গান যেমন প্রকাশ করে চলেছেন, তেমনি কনসার্ট আর নানা ইনস্ট্রুমেন্টাল দিয়েও শ্রোতাদের সঙ্গে সখ্য বজায় রাখছেন শিল্পী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত