ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০৬:০৬ অপরাহ্ন
মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণ মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণ
রাজশাহীর মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশার লার্ভা ধ্বংস অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেশরহাট পৌরসভার বাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য-সদস্যাসহ প্রায় ৯০ জন এতে অংশ নেন।

কার্যক্রমের শুরুতে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে বাজারের বিভিন্ন দোকানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন ও ফগার মেশিন ব্যবহার করে লার্ভাকিসাইড  ছিটিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।

এ সময় কেশরহাট পৌর এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আনসার-ভিডিপি সদস্যদের এ স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত