ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:১৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:১৮:০১ অপরাহ্ন
কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি ও জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক নারীকে ও তার ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দড়ানীপাড়া এলাকার প্রয়াত মনু মিয়ার রেখে যাওয়া ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান আবু সবার ছোট। মনু মিয়ার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি ওয়ারিশদের মধ্যে রেকর্ড করার প্রক্রিয়ায় আবু কৌশলে ও গোপনে নিজের নামে অতিরিক্ত ৩০ শতাংশ জমি লিখে নেন। বিষয়টি পরে পরিবারের অন্য সদস্যদের নজরে এলে তীব্র অসন্তোষ ও দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জন্ম দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছিল।

সোমবার রাতে ওই বিতর্কিত জমি নিয়ে আবু ও তার স্বজনদের মধ্যে নতুন করে তর্কবিতর্ক শুরু হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবু ধারালো দা নিয়ে তার বড় বোন খালেদা আক্তার ও ভাতিজা মঞ্জুরুল আলমের ওপর চড়াও হন এবং তাদের এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুরাদনগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান জোড়া খুনের সত্যতা নিশ্চিত করেছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের কোন্দলের জেরেই এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মুস্তাফিজুর রহমান আবু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত