ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহানগরীতে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:২৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:২৩:১৩ অপরাহ্ন
মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সজীবের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তিনি সজীবের সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। তবে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে সজীবকে দাফন করা হবে।

নিজের গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে নাট্যাঙ্গনে পরিচিতি পেয়েছিলেন মারুফ হোসেন সজীব। তিনি নিজেই গল্প লিখে নাটক নির্মাণ করতেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘জলকৌড়ি’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।

তরুণ এই নির্মাতার অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার