আম্বানিদের গণেশ পুজোয় তারকাদের ভিড়ে নজর কেড়েছিলেন দিশা পাটানি। লাল লেহেঙ্গায় অভিনেত্রীর সাজ ছিল নজরকাড়া। তবে সেই সাজই এখন চর্চার কেন্দ্রে। ডিপ-নেক ব্লাউজে ক্লিভেজ উন্মুক্ত থাকায় সোশ্যাল মিডিয়ায় একাংশের কটাক্ষের মুখে পড়েছেন বলিউডের ‘বম্বসেল’। ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক পরা কতটা উপযুক্ত, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
প্রতিবারের মতো এবারও আম্বানি পরিবারের গণেশ পুজোয় বলিউডের একাধিক তারকার সমাগম হয়েছিল। বেশিরভাগ তারকাকেই দেখা যায় সাবেকি সাজে। সেই ভিড়েই উজ্জ্বল লাল লেহেঙ্গায় আলাদা করে নজর কাড়েন দিশা।
হালকা মেকআপ, খোলা চুল আর মিষ্টি হাসিতে অভিনেত্রীর সাজ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। পাপারাজ্জিদের অনুরোধে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরার সামনে পোজও দেন তিনি। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা।
দিশার পোশাকের যে অংশটি নিয়ে মূলত আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ, সেটি হল তাঁর ডিপ-নেক ব্লাউজ। ব্লাউজে বেশ কিছুটা ক্লিভেজ উন্মুক্ত থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন, গণেশ পুজোর মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক কতটা মানানসই।
এর আগে রাখিবন্ধন উৎসবের একটি বিজ্ঞাপনে পোশাক-বিতর্কে জড়িয়েছিলেন কৃতী শ্যানন। সেই সময় পোশাক নিয়ে কৃতীর বিরুদ্ধে সরব হয়েছিলেন নেটপাড়ার একাংশ। এমনকী অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত-সহ হিন্দুত্ববাদী মনোভাবাপন্ন অনেকেও সমালোচনা করেছিলেন।
এবার দিশার ছবি সামনে আসতেই সেই পুরনো বিতর্কের প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, কৃতী শ্যাননকে যাঁরা ট্রোল করেছিলেন, তাঁরা এবার দিশার পোশাকটিও দেখুন।
দিশার সাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ তাঁর ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার সরাসরি পোশাক বদলের পরামর্শ দিয়েছেন। এক নেটিজেনের দাবি, অন্য তারকাদের সাজে যেখানে শালীনতা বজায় ছিল, সেখানে দিশাকে প্রায় সব অনুষ্ঠানেই শরীর প্রদর্শন করতে দেখা যায়।
অন্য একজনের মন্তব্য, উৎসব যাই হোক, দিশার ব্লাউজের ধরন নাকি একই রকম। কেউ বলেছেন, পুজোর দিনে আরও মার্জিত পোশাক পরা উচিত ছিল। আবার কটাক্ষ করে কেউ লিখেছেন, ‘কখনও মার্জিত পোশাক পরতে পারেন না?’
এমনকী, ‘দয়া করে কেউ ওকে একটু ভাল পোশাক কিনে দিন,’ এরকম মন্তব্যও এসেছে। আর একজনের টিপ্পনি, ‘ ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন নাকি আইটেম ডান্স করতে?’
তবে দিশার অনুরাগীদের বড় অংশ অবশ্য অভিনেত্রীর সাজের প্রশংসাই করেছেন। তারকার ব্যক্তিগত ফ্যাশন পছন্দ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য কতটা যুক্তিসঙ্গত? ফের একবার এই প্রশ্ন উঠছে।

তামান্না হাবিব নিশু