অবসর নেওয়ার কোনও পরিকল্পনা অমিতাভ বচ্চনের? সম্প্রতি এমন জল্পনা তৈরি হয়েছে বর্ষীয়ান তারকার একটি মন্তব্যকে ঘিরে। সেই জল্পনায় এ বার প্রতিক্রিয়া জানালেন অমিতাভ। তাঁর বক্তব্য, অবসর বলতে তিনি কাজ থেকে অবসর নেওয়ার কথা বলেননি। তিনি নাকি রাতে ঘুমোতে যাওয়ার কথাই বলেছেন।
কয়েক দিন আগে নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, “এ বার অবসর নেওয়ার সময় হয়েছে। রাত হয়ে গিয়েছে, রাত ডাকছে।” এই মন্তব্যের পরেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কি অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন অভিনেতা? ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের ১৮তম পর্ব সঞ্চালনা করতে গিয়ে অমিতাভ জানিয়েছিলেন, তিনি নাকি প্রতিযোগীদের মুখে তাঁদের জীবনকাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই স়ঞ্চালনা চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে ওঠে।
এ বার সেই মন্তব্যেরই ব্যাখ্যা দিলেন অভিনেতা। তাঁর বক্তব্য, “রাত হয়ে গিয়েছে, এ বার অবসর নেওয়ার সময়।” অমিতাভ জানান, এই কথার অর্থ অবসর নিয়ে শুতে যাওয়া। কিন্তু সকলে সেটিকেই তাঁর কাজ থেকে অবসর নেওয়ার ইঙ্গিত হিসাবে গ্রহণ করেছে। এর পরেই অমিতাভ স্পষ্ট করে দেন, “না, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে এর অর্থ হল, আমি এ বার ঘুমোতে যাচ্ছি।”
‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম পর্ব সঞ্চালনা করতে গিয়ে অমিতাভ সম্প্রতি প্রতিযোগীদের জীবনের নানা কঠিন অভিজ্ঞতার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি জানিয়েছিলেন, অনেক প্রতিযোগী এমন গভীর ব্যক্তিগত ও আবেগঘন কাহিনি নিয়ে অনুষ্ঠানে আসেন যে, সঞ্চালকের দায়িত্ব পালন করাও কখনও কখনও কঠিন হয়ে যায়। সেই অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত কষ্টের বলেও জানিয়েছিলেন অভিনেতা। এর পরেই তিনি লিখেছিলেন, “এ বার আমি অবসর নিতে চাই। রাত হয়ে গিয়েছে, রাত ডাকছে।” এই মন্তব্য নাকি তিনি ঘুমোতে যাওয়ার অর্থে ব্যবহার করেছিলেন।
২০০০ সালে শুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রথম পর্ব থেকেই এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন অমিতাভ বচ্চন। শুধু তৃতীয় পর্বে তাঁর বদলে সঞ্চালকের আসনে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তার পর থেকে আবার নিয়মিত ভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন অমিতাভ।

তামান্না হাবিব নিশু