ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কাজলকে শাহরুখের সঙ্গে দেখলেই নিরাপত্তায়হীনতায় ভুগতেন অজয়!

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:২৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:২৮:১০ অপরাহ্ন
কাজলকে শাহরুখের সঙ্গে দেখলেই নিরাপত্তায়হীনতায় ভুগতেন অজয়! কাজলকে শাহরুখের সঙ্গে দেখলেই নিরাপত্তায়হীনতায় ভুগতেন অজয়!
শাহরুখ খান, কাজল ও অজয় দেবগন এই তিন জনের সম্পর্ক নিয়ে বিস্তর জল্পনা ছিল একসময়ে। মাঝে নাকি শাহরুখের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন হয়েছিল কাজলের। নেপথ্যে অজয়। তিনি নাকি কাজলকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন! স্বামীর জন্যই নাকি শাহরুখের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন।

কোনও কথা না বলেও চোখে চোখ রেখে কী ভাবে ভালবাসা প্রকাশ করতে হয়, শিখিয়েছিল শাহরুখ-কাজল জুটি। শুধু পর্দায় নয়, বাস্তবেও তাঁদের রসায়ন চর্চায় উঠে এসেছে বার বার। কাজলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তাঁর স্বামী অজয় দেবগনের সঙ্গে নাকি মোটেই ভাল সম্পর্ক নয় শাহরুখের। এমন সব তথ্য ঘোরাফেরা করে বলিউডে। বহু বছরের জল্পনা প্রসঙ্গে এ বার মুখ খুললেন কাজল।

এক সাক্ষাৎকারে কাজল বলেন, “হ্যাঁ, পার্টিতে ওদের একসঙ্গে মদ্যপান করতে দেখা যায় না। ওরা একসঙ্গে কোনও ছবিতে কাজ করেনি। ওদের সেই ভাবে দেখাসাক্ষাৎ হয় না। ওরা দেখা হলেই করমর্দন করে না। এগুলো সবই ঠিক। কিন্তু এর অর্থ ওরা পরস্পরের শত্রু, এমন মোটেই নয়। ওরা একে অপরের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল।’’ কাজল এ-ও জানান, শাহরুখের সঙ্গে ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করতে মোটেই প্রস্তুত ছিলেন না কাজল। সেই সময় অজয়ও ব্যস্ত ছিলেন। বাড়িতে বাচ্চাদের দেখাশোনার কারণে রাজি হচ্ছিলেন না কাজল। কিন্তু, অজয় নিজেই অভিনেত্রীকে রাজি করিয়েছিলেন ওই কাজটি হাতে নেওয়ার জন্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী