ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৯:৫৩:৫২ অপরাহ্ন
তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রিতে ডিলার জামাল উদ্দিনের বিরুদ্ধে ওজনে কম ও গোপণে কালোবাজারে চাল বিক্রির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জামাল উদ্দিনের ডিলারসীপ বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।এঘটনায় ভুক্তভোগীদের পক্ষে সোহেল রানা বাদি হয়ে ডিলার জামাল উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ,কলমা ইউপির ৮ নম্বর ওয়ার্ডে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জামাল উদ্দিন। কিন্তু দীর্ঘদিন যাবৎ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা ধরনের অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতিমূলক কর্মকান্ড করে চলেছেন।প্রায় এক বছর যাবৎ উক্ত কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২০টি পরিবারের কার্ড নিজের কাছে  অটকে রেখে এসব কার্ডের চাল ডিলার জামাল উদ্দিন গোপণে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এদিকে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের কাছে তাদের কার্ড ফেরৎ দেয়া হচ্ছে না। তারা কার্ড ফেরৎ চাইলে তাদের কার্ড ফেরৎ না দিয়ে বিভিন্ন কৌশলে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, উপকারভোগীদের কার্ডের বিপরীতে বরাদ্দকৃত চাল ডিলার জামাল সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সঠিকভাবে বিতরণ না করে আত্মসাৎ করে  কালোবাজারে বিক্রি করে আসছেন।এমনকি গ্রামের অনেক ব্যক্তির কাছে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড থাকা সত্ত্বেও তারা নিয়মিতভাবে উক্ত কার্ডের বিপরীতে প্রাপ্য চাল পাচ্ছেন না।তাদের কার্ডের বিপরীতে বরাদ্দকৃত চাল পূর্বেই উত্তোলন করে আত্মসাৎ করছে ডিলার জামাল।

গ্রামের লোকজন ও সুবিধাভোগীরা একাধিকবার জামালের এসব কাজের প্রতিবাদ করলেও তিনি কোনো কর্ণপাত করেননি। বরং তিনি সুবিধাভোগী ও সাধারণ গ্রামবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

ডিলার জামালের এসব কর্মকাণ্ডের কারণে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির মূল উদ্দেশ্যে ব্যাহত হচ্ছে। তারা আরো বলেন, জন প্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে সাড়ে ২৮ কেজি। এ ছাড়াও নির্ধারিত সময়ে দোকান না খোলাসহ নানা অভিযোগ রয়েছে ডিলারের বিরুদ্ধে। এতে বঞ্চিত হচ্ছেন কার্ডধারী গরিবরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক সুবিধাভোগী বলেন, আমাদের ডিজিটাল মিটারে পরিমাপ না করেই বালতি দিয়ে চাল বস্তায় ভরে দেওয়া হচ্ছে। পরিমাপ না করেই বলা হচ্ছে ৩০ কেজি চাল আছে। পরে অন্য দোকানে পরিমাপ করে দেখা যায় ২৭ কেজির একটু বেশি।এনিয়ে উপকারভোগীদের সঙ্গে ঝগড়া লেগেই থাকে দিনভর। কেউ শক্তভাবে প্রতিবাদ করল বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন কার্ডধারী অনেকে।

এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সুবিধাভোগী কার্ড নম্বর  ১৭৮৬ (মহিলা), ১১০২, ১১২১, ১১৯১, ১৩৫৪, ১২৭০ (মহিলা), ১২৭৬, ১৩২০ (মহিলা), ১২২৬ (মহিলা)। এছাড়াও আরো অনেক সুবিধাভোগী একই ধরনের প্রতারণার শিকার শিকার হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দরগাডাঙা হাটের এক ব্যবসায়ী বলেন,কাগজ-কলমে ডিলার জামাল উদ্দিন।কিন্ত্ত নিয়ন্ত্রণ করে ইউপি যুবলীগের আলোচিত নেতা মোজাম্মেল হক ওরফে মোজাম।ভুক্তভোগী সোহেল রানা বলেন,তিনি অভিযোগ করায় তাকে অভিযোগ তুলে নিতে জামাল উদ্দিন নানাভবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তিনি বলেন,জামাল উদ্দিনের ডিলারসীপ বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

এবিষয়ে জানতে চাইলে ডিলার জামাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার অজান্তে ছোটখাটো ভুল-ক্রটি হতে পারে,তবে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি।এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) পারভীন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত