ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ ধামইরহাটে শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ বাড়িতে হামলা-ভাঙচুরের সময় অস্ত্র তাক, ‘গুলি কর’ বলার ভিডিও ভাইরাল স্কুলের টিফিনবক্সে তিন রকমের প্যানকেক! নাটোরে এক মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা গরম খুন্তির ছ্যাঁকায় শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রী রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ শয়তানরাই বিবাহিত পুরুষদের সঙ্গে পরকীয়া করে: তানিশা সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ঝরঝরে চেহারা, ঝকঝকে ত্বকের জন্য ভরসা রাখুন ঘুমে! বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:৪২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৫:৪২:৩৩ অপরাহ্ন
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ ছবি: সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে পড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে অবরুদ্ধ ছিটমহলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধকালীন হামলায় ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে নিরবচ্ছিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের সর্বশেষ দৈনিক পরিসংখ্যানে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় পরিচালিত হামলায় আরও ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ৭১ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১১ অক্টোবর তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলি আগ্রাসন ও সহিংসতায় মোট ১,৩৮১ জন নিহত এবং ৪,৭৫৭ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সর্বাত্মক এই যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকাজুড়ে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৭৩,৭৯৫ জনে। এছাড়া গুরুতর আহত হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন অন্তত ১,৭৪,৮৬৯ জন ফিলিস্তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত