ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ শাশুড়ি হত্যার দায়ে ১৯ বছর পর জামাইয়ের যাবজ্জীবন সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ঘি কফি খেলে কি সত্যিই মেদ ঝরে? জেনে নিন সত্যিটা লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! ‘সবচেয়ে খারাপ বিজ্ঞাপন’ নিয়ে তীব্র ক্ষোভ মহিলা ক্রীড়াবিদদের হুথির ক্ষেপণাস্ত্রে ভূপতিত সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান! ইউএনও'র প্রচেষ্টায় বদলে গেছে দুর্গাপুর অফিস পাড়া

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:৪৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৬:০১:৫৬ অপরাহ্ন
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীরধারে বসবাসরত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তালাইমারি শহীদ মিনার এলাকায় নদীরধারে বসবাসরত বন্যাদুর্গত পরিবারের মাঝে তিনি নিজ হাতে ত্রাণ সামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গত মানুষদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।

ত্রাণ সামগ্রী বিতরণকালে রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পাশে আছে। এই সময়ে কেউ যেন নিজেকে অসহায় মনে না করেন— সে জন্য মানবিক সহায়তা নিয়ে আমরা তাদের পাশে আছি এবং এভাবে আগামীতেও পাশে থাকব। বন্যাকবলিত প্রতিটি পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

রাসিক প্রশাসক আরো বলেন, রাজশাহীতে বন্যায় প্রায় ৫৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা প্রতিটি পরিবারের পাশে আছি। প্রত্যেক পরিবারকে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। যতদিন পানিবন্দী অবস্থায় থাকবে, ততদিন আমরা তাদের পাশে থাকবো।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি,সাবেক সাধারণ সম্পাদক সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার