ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

স্কুলের টিফিনবক্সে তিন রকমের প্যানকেক!

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৬:১৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৬:১৭:০৯ অপরাহ্ন
স্কুলের টিফিনবক্সে তিন রকমের প্যানকেক! ফাইল ফটো
সন্তান বড় হলে আলাদা কথা, কিন্তু তার বয়স যদি ৫-১০ বছরের মধ্যে হয়, তবে তার স্কুলের টিফিন বক্স মায়েদের কাছে রীতিমতো চিন্তার বিষয়। সেটি কী দিয়ে সাজিয়ে দেবেন, তা ঠিক করার আগে অনেকগুলি বিষয় মাথায় রাখতে হয় তাঁদের। এক, স্কুলে নিজে হাতে টিফিন খেতে যাতে অসুবিধা না হয়। দুই, পর্যাপ্ত পুষ্টি যেন শরীরে যায় আর তিন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল সন্তানের যেন খেতে ভাল লাগে, তা না হলে দেখা যাবে টিফিন বক্স যেমন দেওয়া হয়েছিল, সেই ভাবেই ফিরল বাড়িতে। তাতে আরও মুশকিল।

ওই তিন শর্ত পূরণ করে রোজ টিফিন বানানো সোজা কথা নয়। বেশির ভাগ সময়েই তিন নম্বর শর্তটি পূরণ করতে গিয়ে এক বা দু’নম্বরের সঙ্গে সমঝোতা করতে হয়। সেই মুশকিল আসান করতে পারে তিনটি প্যানকেক। যা একই সঙ্গে মুখরোচক এবং পুষ্টিকর। সহজ উপায়ে তৈরি সুস্বাদু তিন প্যানকেক বানিয়ে দিলে টিফিনবক্স ফিরবে একদম খালি। জেনে নিন, কী ভাবে বানাবেন?

লাউয়ের প্যানকেক: লাউ সাধারণত শিশুরা একেবারেই খেতে চায় না। তবে লাউ দিয়ে বানানো এই প্যানকেক তারা তৃপ্তি করেই খাবে। লাউ কুরিয়ে নিয়ে তার সঙ্গে সামান্য কোরানো গাজর, ভেঙে নেওয়া পনির বা ছানা, মুগডালবাটা, পেঁয়াজ, ধনেপাতা, আদা কোরানো, সাদা তিল, সুজি, বেসন, হালকা মশলা এবং নুন মিশিয়ে নিয়ে ব্যাটার বানান। মিশ্রণটি খুব বেশি তরল হবে না। বরং হাতের চাপে প্যাটি বানানো যাবে, এমন অবস্থাতেই থাকবে। ফ্রাইং প্যানে সামান্য মাখন বা তেল দিয়ে ওই রকম এক একটি প্যাটি এপিঠ-ওপিঠ লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নরম ও ফাইবার সমৃদ্ধ লাউয়ের প্যানকেক।

কর্নের মুচমুচে প্যানকেক: ভুট্টার দানা বাচ্চারা খেতে ভালবাসে। তাই এমন একটি প্যানকেক টিফিন বক্সে দেখলে তারা না খেয়ে থাকতে পারবে না। চালের আটার সঙ্গে মিহি করে কাটা টম্যাটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, সেদ্ধ করা সুইটকর্ন এবং সামান্য গোলমরিচ ও জিরে গুঁড়ো মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এই মিশ্রণটিও হবে মাখোমাখো। প্যানে ঘি বা মাখন গরম করে চামচের সাহায্যে ব্যাটার ছোট ছোট পরিমাণে ঢেলে অল্প ছড়িয়ে দিন। তার পরে উল্টে পাল্টে দু’ দিক ভেজে নিন। চালের আটা থাকায় এটি বেশ মুচমুচে হবে।

সয়া-বেসন চিলা: প্রোটিনে ভরপুর এই খাবারটি এক বার খেলে বার বার খেতে চাইবে সন্তান। এর জন্য লাগবে সয়াবিনের বড়ি। গরম জলে ভিজিয়ে জল নিঙড়ে নিন। মিক্সির জারে ঢেলে তার মধ্যে দিন সমপরিমাণে বেসন আর দই। ভাল ভাবে ঘুরিয়ে বেটে নিন। তার পরে ওই মিশ্রণে একে একে মেশান সরু করে কাটা বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা। সামান্য হলুদ, গোলমরিচ, ধনেগুঁড়ো, প‌েরিপেরি পাউডার মিশিয়ে নিয়ে ভাল ভাবে মেখে নিন। প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন। তবে এতে তরল ভাব থাকবে না। প্যানকেকের মিশ্রণ তৈরি হয়ে গেলে চাটুতে ঘি গরম করে তাতে চামচে করে অল্প পরিমাণে মিশ্রণটি দিয়ে সামান্য ছড়িয়ে দিন। পছন্দমতো আকৃতিও তৈরি করতে পারেন চামচের সাহায্যে। এক পিঠ ভাল ভাবে ভাজা হলে ঘুরিয়ে অন্য পিঠ ভেজে নিন। সয়াবড়ি ও বেসনের এই চিলা শিশুদের প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত