ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

ধামইরহাটে শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৬:২৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৬:২৯:৫৪ অপরাহ্ন
ধামইরহাটে শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ ধামইরহাটে শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ
নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাঁচ বছরের এক শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। বর্তমানে ওই শিশু ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিশু মাশরাফি উপজেলার রূপনারায়ণপুর (শল্পী খাটাপাড়া) গ্রামের আব্দুস সোবহানের ছেলে। অভিযুক্তরা হলেন একই গ্রামের প্রতিবেশী সাইদুল ইসলাম, তার স্ত্রী মঞ্জুয়ারা ও ছেলে মিনহাজ।

স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের ভাষ্য, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খেলাধুলা নিয়ে মাশরাফির সঙ্গে প্রতিবেশী মিনহাজের বিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মাশরাফির মা তহুরা বেগমের সঙ্গে মিনহাজের মা মঞ্জুয়ারার কথা-কাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে মঞ্জুয়ারা তহুরা বেগমের কাছ থেকে শিশুটিকে নিয়ে টেনে-হিঁচড়ে বাড়ির বাইরে আঙিনায় নিয়ে যান। পরে তাকে গাছের সঙ্গে আটকে মারধর করা হয়। এ সময় মিনহাজ কোদাল নিয়ে ঘটনাস্থলে এসে শিশুটিকে মাটিতে পুঁতে ফেলার ভয় দেখান বলেও অভিযোগ পরিবারের।

শিশুটির পরিবারের আরও অভিযোগ, মঞ্জুয়ারার স্বামী সাইদুল ইসলাম ঘটনাটি থামানোর পরিবর্তে স্ত্রী ও ছেলেকে উসকানি দেন এবং নির্যাতনে সহযোগিতা করেন। শিশুটির কান্না ও চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর থেকে শিশুটি আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন তার মা তহুরা বেগম। তিনি বলেন, ‘মিনহাজের বয়স প্রায় ২০ বছর, আর আমার ছেলের বয়স পাঁচ বছর। প্রতিবেশী হওয়ায় তারা একসঙ্গে খেলাধুলা করত। খেলাধুলা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এ নিয়ে মিনহাজের মা মঞ্জুয়ারার সঙ্গে আমার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি আমার বাড়ির ভেতর থেকে ছেলেকে নিয়ে টেনে-হিঁচড়ে বাইরে এনে গাছের সঙ্গে আটকে মারধর করেন।’

তহুরা বেগম আরও বলেন, ‘ঘটনার পর ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ঘুমের মধ্যেও সে ভয় পেয়ে চিৎকার করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফ হাসান বলেন, ‘ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে আঘাতের স্থানগুলোতে ফুলে ছিল, এখন কিছুটা কমেছে। শরীরে আঁচড়ের মতো দাগও রয়েছে। বর্তমানে শিশুটি মোটামুটি সুস্থ আছে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত