ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৬:৪১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৬:৪১:১৪ অপরাহ্ন
‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ এমন ঘোষনা সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। পোস্টারে ছবি ও নাম থাকা সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের দাবি এসব তার বিরুদ্ধে জামায়াতের ষড়যন্ত্র। 

সোমবার(১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিরাজপুরে এমন পোস্টার লাগানোর ঘটনা ঘটে। 

দেয়ালে দেয়ালে লাগানো ওই পোস্টারে লেখা হয়, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি,আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রীতে দিবো।’

পোস্টারে ‘বেকাররের জন্য গাঁজা তাহার,বেকারদের জনা গাঁজা ভাতা, মাদকসেবীদের জনা বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’ এমন স্লোগান লেখা হয়।

এদিকে এমন পোস্টারের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে নানা মতামত দিয়েছেন নেটিজেনরা।

এমন পোস্টার নিয়ে ফেসবুক পোস্টে বেলাল হোসেন অপেল নামের এক তরুণ লিখেন, আর কি বলবো। মো. রাজু নামে একজন লিখেন, মাদক কত এবেলএবেল হলে এমন পোস্টার করা হয়। সজিব মাহমুদ নামের একজন লিখেন, এটি প্রতিহিংসা থেকে হতে পারে।

পোস্টারে নিজের নাম ব্যবহারের বিষয়ে সিরাজপুর ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, ৫ দিন আগে আমার ছেলেকে চড় মারে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্ততি নিয়েছি। তা দেখে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি সিসিটিভি ফুটেজ নিচ্ছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবো।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. নুরুল হাকিম বলেন, এঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত