ফেনীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছলে মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী হায়েস গাড়িটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি। পরে বাবুনগরীকে অন্য গাড়িতে নোয়াখালীর পূর্বনির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে পাঠানো হয়।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাস জব্দ করে। ওই গাড়ির মালিক থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, বাস এসে ধাক্কা দেওয়ার কারণে গাড়ির গ্লাস ভেঙে গেছে। তবে আমিরে হেফাজত ও তার সঙ্গে থাকা কারও কোনো সমস্যা হয়নি। তিনি অন্য গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছেন।
বারইয়ারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নোমান জানান, সড়ক দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানাও আদায় করা হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

অনলাইন ডেস্ক