ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ শাশুড়ি হত্যার দায়ে ১৯ বছর পর জামাইয়ের যাবজ্জীবন সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ঘি কফি খেলে কি সত্যিই মেদ ঝরে? জেনে নিন সত্যিটা লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! ‘সবচেয়ে খারাপ বিজ্ঞাপন’ নিয়ে তীব্র ক্ষোভ মহিলা ক্রীড়াবিদদের হুথির ক্ষেপণাস্ত্রে ভূপতিত সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান! ইউএনও'র প্রচেষ্টায় বদলে গেছে দুর্গাপুর অফিস পাড়া

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৬:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৬:০৪:৪১ অপরাহ্ন
নিয়ামতপুরে  পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
নওগাঁর নিয়ামতপুরে  ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (১৭সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শীব নদীতে এ পোনামাছ অবমুক্ত করা হয়।  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। 

পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নওগাঁ- ১ আসনের সংসদ সদস্য ও কৃষি  মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ মৎসজীবী, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলার শীব নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ হবে এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। পোনা মাছ রক্ষায় এবং অবমুক্ত করা মাছ যেন বড় হতে পারে সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।'

আয়োজক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শীবনদী, চন্দননগর মুক্ত জলাশয়, উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার