ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ শাশুড়ি হত্যার দায়ে ১৯ বছর পর জামাইয়ের যাবজ্জীবন সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ঘি কফি খেলে কি সত্যিই মেদ ঝরে? জেনে নিন সত্যিটা লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! ‘সবচেয়ে খারাপ বিজ্ঞাপন’ নিয়ে তীব্র ক্ষোভ মহিলা ক্রীড়াবিদদের হুথির ক্ষেপণাস্ত্রে ভূপতিত সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান! ইউএনও'র প্রচেষ্টায় বদলে গেছে দুর্গাপুর অফিস পাড়া

একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৬:৩৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৬:৩৩:৩৯ অপরাহ্ন
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু ফাইল ফটো
দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন রংপুর বিভাগের। অন্যদিকে এক দিনে সর্বাধিক ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগের হাসপাতালগুলোতে।

এ ছাড়া এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, চট্টগ্রাম বিভাগে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহ বিভাগে ৬৪, রংপুর বিভাগে ৩৫ এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গুর তাণ্ডব মারাত্মক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাসে যেখানে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গিয়েছিলেন, সেখানে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনেই ঝরে গেছে ৭৯ জন ডেঙ্গু রোগীর প্রাণ।

বছরের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৮৪ জন। এর বাইরে খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে ৮, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার