ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সরকারি ব্যাংকে ৯ মাসে আমানত বেড়েছে ৩৪ হাজার কোটি

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:৩২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০১:৩২:৫৩ অপরাহ্ন
সরকারি ব্যাংকে ৯ মাসে আমানত বেড়েছে ৩৪ হাজার কোটি ছবি: সংগৃহীত
খেলাপির বড় অংশ সরকারি ব্যাংকে হলেও আমানতে আস্থা কমেনি গ্রাহকের। গত ৯ মাসে ডিপোজিট সংগ্রহ হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা। সঠিক পথে পরিচালনার কারণেই সংকট হয়নি বলে মত কর্মকর্তাদের। এছাড়া পদোন্নতিতে আমানত সংগ্রহের লক্ষ্য ও খেলাপি আদায়ের শর্তে ব্যাংকারদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে বলেও মত তাদের। সুশাসন নিশ্চিত হলে ব্যাংক খাত ঘুরে দাঁড়ানোর আশা অর্থনীতিবিদদের।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের প্রতিটি খাতেই স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের ক্ষত। বিশেষ করে ব্যাংক খাত। একদিকে আমানত সংগ্রহ, অন্যদিকে অনিয়ম করেই ঋণের নামে লোপাট হয়েছে লাখ লাখ কোটি টাকা। খেলাপির সঠিক তথ্য গোপন রেখেও প্রতারণা করা হয় সাধারণ গ্রাহকের সঙ্গে।
 
ধীরে ধীরে ব্যাংক খাতের খেলাপি অর্থের পরিসংখ্যান প্রকাশ করতে থাকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান পর্ষদ। উঠে আসে মার্চ পর্যন্ত বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির পরিমাণ ২৪.১৩ শতাংশ, অর্থাৎ ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। এরমধ্যে ৪৫ শতাংশ খেলাপি সরকারি ব্যাংকগুলোতে। এতকিছুর পরও ভঙ্গুর সরকারি ব্যাংকের প্রতি আস্থা কমেনি গ্রাহকদের। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, গত জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে ৪ ব্যাংকের আমানত সংগ্রহ হয়েছে ৩৪ হাজার ২৫৪ কোটি টাকা।
 
ব্যাংকাররা জানান, দক্ষ ব্যবস্থাপনায় ফিরেছে আস্থা। অগ্রণী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার বলেন, ব্যাংকগুলো স্থিতিশীল অবস্থায় ফিরছে। ব্যাংকগুলো স্থিতিশীল হলে দেশের আর্থিক অবস্থায় গতি আসবে।

এদিকে প্রথমবারের মতো কর্মীদের আমানত সংগ্রহের টার্গেট দেয়া, খেলাপি আদায়ে প্রণোদনাসহ উপশাখা করার উদ্যোগ নিয়েছে খেলাপির ভারে নুয়ে পড়া জনতা ব্যাংক পিএলসি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বলেন, কর্মীদের আমানত সংগ্রহের টার্গেট দেয়ার চিন্তা চলছে। সেখানে একজন ডিপোজিট সংগ্রহ করতে পারলে বা টার্গেট পূরণ করতে পারলে ৫ পয়েন্ট পাবে; অর্ধেক করতে পারলে আড়াই পাবে। এমন হবে। যে পারফর্ম করবে তার পয়েন্ট বেড়ে যাবে। অর্থাৎ সে পদোন্নতির ক্ষেত্রে এগিয়ে যাবে। ব্যক্তিগত অর্জনের জন্য কর্মকর্তা-কর্মচারী খাটতে বাধ্য।
 
গাইডলাইন মেনে চললে সম্পদশালী ব্যাংকগুলো এক থেকে দেড় বছরের মধ্যে আবারও শক্তিশালী হবে বলে আশা অর্থনীতিবিদদের। অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, লোন নিয়ে অনিয়ম করার প্রবণতা ধীরে ধীরে কমছে। আগে যেমন ওপর থেকে অর্ডার দিলেই লোন পাস হয়ে যেত, সেটি এখন নেই। এ ধারা চলামান রাখতে পারলে এক থেকে দেড় বছরের মধ্যে সম্পদশালী ব্যাংকগুলো শক্তিশালী হবে।
 
সরকারি ব্যাংকে জানুয়ারি-মার্চ কোয়ার্টারে আমানত বাড়লেও বেসরকারি ব্যাংকগুলোতে আমানত কমেছে প্রায় দুই হাজার কোটি টাকা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ২০ হাজার কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী