রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি'র বিশেষ টিম। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় গ্রামের আহসান হাবীবের ছেলে মো: শহিদুজ্জামান শান্ত (২৩) এবং মো: বাবুর ছেলে মো: ইয়াসিন আরাফাত আকাশ (২০)।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: শহিদুজ্জামান শান্ত ও মো: ইয়াসিন আরাফাত আকাশকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে জব্দ করা ২টি মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ৪টি নম্বর, ২টি জিমেইল আইডি এবং ৮টি জুয়া ও বেটিং অ্যাপস পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :