ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত ‘ছাড় দেওয়া হবে না সৌদির জাহাজকে’! জানিয়ে দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মসজিদে জোরালো বিস্ফোরণ! মৃত ১৬ রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই, মারধরে ৪জন পথচারী আহত রাজশাহী মহানগরীতে ২ মাদক কারবারী ও ২ মাদকসেবী গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ ফুলবাড়ীতে আউশে লোকসানের মুখে কৃষক ফুলবাড়ীতে পাটের উৎপাদন ও ভালো দামে খুশি কৃষক রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে আরআরইউ থেকে বহিষ্কার নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ রাজশাহীতে টিভি সাংবাদিকতার নামে প্রতারণা! বড়কুঠি ঘাটে মাশুল নিয়ে জেলে-ইজারাদার দ্বন্দ্ব চারঘাটে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৪:৫১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৪:৫১:৫৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬ রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬
রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২৪টি ইয়াবা ও ২৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ.গাজীউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালিয়ার মোন্নাফের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ইয়াবা ও নগদ ১ হাজার ৬০০ টাকাসহ উমর ফারুক (৪০)কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

একই দিন বিকালে আলুপট্টি এলাকায় চেকপোস্টে পাঁচটি ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ শাকিল হোসেন শিমুলকে (২৭) গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। সন্ধ্যায় কাশিয়াডাঙ্গার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে চারটি ইয়াবাসহ আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। রাজপাড়া থানা পুলিশ পৃথক অভিযানে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজিব ইসলাম (২৯) ও বাবুকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে চৌদ্দপাই আবহাওয়া অফিস মোড় এলাকায় চেকপোস্টে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিকুল ইসলাম বেলালকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে সকল আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক