ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত ‘ছাড় দেওয়া হবে না সৌদির জাহাজকে’! জানিয়ে দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মসজিদে জোরালো বিস্ফোরণ! মৃত ১৬ রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই, মারধরে ৪জন পথচারী আহত রাজশাহী মহানগরীতে ২ মাদক কারবারী ও ২ মাদকসেবী গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৫:২৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৫:২৪:০৩ অপরাহ্ন
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক
রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মোঃ মাহবুব হোসেনকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ। এ ঘটনায় মাহবুব হোসেনের ষষ্ঠ স্ত্রী মোছাঃ আন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে মাহবুব হোসেন (৪৬) ও মোছাঃ সানজিদা আলম মৌ (২৫) নামের ওই নারীকে আটক করা হয়। মাহবুব হোসেন বর্তমানে সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ছুটি না নিয়ে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে এসে ওই ফ্ল্যাটে অবস্থান করেন মাহবুব হোসেন৷ এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে আন্নি আক্তার ফ্ল্যাটটিতে গিয়ে ভেতরে থাকা ব্যক্তিদের বিষয়ে জানতে চান। দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা খোলা হয়নি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা খুলে দিলে ভেতর থেকে মাহবুব হোসেন ও সানজিদা আলম মৌকে বের করে আনা হয়। পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাহবুব হোসেন সানজিদা আলম মৌকে তাঁর স্ত্রী বলে দাবি করেন। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে আন্নি আক্তারকে চার দিন আগে তালাক দেওয়া হয়েছে বলে মাহবুব হোসেন দাবি করেন। এসব বিষয় নিয়েই আন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন।

মাহবুব হোসেন ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় বলে জানা গেছে। এরপর তাঁকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা এবং এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা তদন্তের পর নির্ধারণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক