ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৬:১৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৬:১৪:০১ অপরাহ্ন
সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ছবি: সংগৃহীত
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। এর ফলে আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমস নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এর আগে নারী এশিয়া কাপে ভারতের কাছে ৪২ রানে হেরে বিদায় নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এবারও শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে।

ভারত-জাপান ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় জাপান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

অন্যদিকে চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে পরিত্যক্ত হয়। ম্যাচ না হওয়ায় র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা পায় বাংলাদেশ।

ভারত ও বাংলাদেশের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর করোগি স্পোর্টস পার্কে। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

একই দিনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনাল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ