ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৬:৫৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৬:৫৯:১০ অপরাহ্ন
২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা
চুয়াডাঙ্গার দর্শনা থেকে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ভুট্টাভর্তি ট্রাক নিয়ে চালক লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। ট্রাকটি মালিকের কাছে কৌশলে বুঝিয়ে দিয়ে চালক পরিবারসহ পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ট্রাকের মালিক।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভুট্টার মালিকপক্ষের প্রতিনিধি বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন।

পুলিশ ও বরিশালের ভোলা জেলার কাজী ফার্মসের প্রতিনিধি দর্শনার ইকবাল জাহিদ জানান, কোম্পানির নির্দেশে গত এক মাস ধরে এলাকায় ভুট্টা কেনা হচ্ছিল। এসব ভুট্টা বরিশালের ভোলা ঘোষঘাটে কাজী ফার্মসে পাঠানোর জন্য গত ১০ সেপ্টেম্বর দর্শনার সি অ্যান্ড এফ এজেন্ট মো. রফিকুল ইসলামের পরিবহন প্রতিষ্ঠানের একটি ট্রাক (যশোর-ট-১১-৩৫৩৪) ভাড়া করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর রাতে দর্শনার রামনগর গোডাউন থেকে ট্রাকচালক মো. মহিবুল ইসলামের কাছে ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা ট্রাকে তুলে দেওয়া হয়। এ ভুট্টার বাজারমূল্য ৮ লাখ ৬৮ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ওই রাতেই চালক মহিবুল ইসলাম কোনো হেলপার ছাড়াই ট্রাকটি নিয়ে বরিশালের ভোলা কাজী ফার্মসের উদ্দেশে রওনা হন।

বরিশাল থেকে জানানো হয়, তিন দিনেও ভুট্টাভর্তি ট্রাকটি সেখানে পৌঁছায়নি। পরে চালকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে জানায় ভুট্টার মালিকপক্ষ।

শেষ পর্যন্ত গত ১৭ সেপ্টেম্বর ভুট্টার মালিকপক্ষের লোকজন ট্রাকের মালিক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি জানান, ওই ট্রাকের চালক মহিবুল ইসলাম গত ১৪ সেপ্টেম্বর ফিরে এসে ট্রাক ও ভাড়ার টাকা তার কাছে বুঝিয়ে দিয়ে চলে গেছেন।

কাজী ফার্মসের দর্শনা প্রতিনিধি ইকবাল জাহিদ জানান, ভাড়া চুক্তির সময় ট্রাকের মালিক ও চালক—দুজনের সঙ্গেই কথা বলে ভাড়া চূড়ান্ত করা হয়েছিল। এ ঘটনায় ইকবাল কবির বাদী হয়ে বৃহস্পতিবার রাতে চালক মহিবুল ইসলামকে প্রধান এবং ট্রাকের মালিক ও সি অ্যান্ড এফ এজেন্ট রফিকুল ইসলামকে দ্বিতীয় আসামি করে দর্শনা থানায় মামলা করেন।

এ বিষয়ে ট্রাকের মালিক রফিকুল ইসলাম বলেন, ভাড়ার বিষয়ে চালকের সঙ্গে কথা হয়েছিল, আমার সঙ্গে নয়। চালক পরিবারসহ বাড়ি থেকে পালিয়ে গেছেন বলেও দাবি করেন তিনি।

দর্শনা সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলী বলেন, তিনি এ ধরনের একটি খবর শুনেছেন। মালামাল ছাড়াই ট্রাক জমা দিয়ে চালক পালিয়ে গেছেন বলে তিনি জানতে পেরেছেন।

দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম শুক্রবার দুপুরে জানান, ট্রাকচালক ও মালিকসহ দুজনকে অভিযুক্ত করে একটি এজাহার পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক