ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৭:২৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৭:২৭:৪৯ অপরাহ্ন
বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা
ইউটিউবার স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ভারতে তেলেঙ্গানায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন, পরে জামিনে মুক্ত হন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাস্তার পাশের খাবারের দোকানের কাছে ২৬ বছর বয়সী চিত্তারি হরিবাবু নামের ওই ব্যক্তির ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয় পুলিশ জানায়, গাড়িতে করে আসা তিন থেকে চারজন ব্যক্তির মধ্যে একজন নেমে ডাবের দা দিয়ে হরিবাবুর ঘাড় ও মাথায় কোপ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিজামাবাদের গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে ব্যাপক অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে।

চলতি বছরের ১৭ মার্চ জগতিয়াল জেলায় চার মাসের অন্তঃসত্ত্বা ইউটিউবার গন্ধম বৈষ্ণবীর মৃতদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বৈষ্ণবীর পরিবারের করা মামলায় গ্রেপ্তার হয়ে জুলাই মাসে জামিনে মুক্তি পান হরিবাবু।

এই হত্যাকাণ্ডের পেছনে বৈষ্ণবীর ভাই সন্তোষ জড়িত বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক সেলফি ভিডিওতে সন্তোষ খুনের দায় স্বীকার করে বলেন, ‘আমি আমার বোনকে খুন করা লোকটিকে হত্যা করেছি।’

ভিডিওতে সন্তোষ জানান, সরকারের বিচারের জন্য অপেক্ষা করেও কোনো ফল না পেয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অন্য কাজে যাওয়ার পথে নিজামাবাদে হরিবাবুকে দেখতে পেয়ে তিনি এই আক্রমণ চালান। তিনি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র বহন করছিলেন বলে দাবি করেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানান।

স্ত্রী ও সন্তান রয়েছে উল্লেখ করে মৃত্যুদণ্ড এড়াতে জনগণের সহযোগিতা চেয়েছেন সন্তোষ। তবে পুলিশ ভিডিওটির সত্যতা যাচাইয়ের কাজ চালাচ্ছে। গর্ভবতী নারী ও ইউটিউবার বৈষ্ণবী হত্যাকাণ্ডের পর এই প্রতিশোধমূলক খুনের ঘটনা পুরো তেলেঙ্গানায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক