ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৩২:৩০ অপরাহ্ন
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিস বাংলাদেশ চ্যাপ্টার (আইআইবিএ-বিডি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যবসায়িক বিশ্লেষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের সুযোগ সম্প্রসারণে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রুয়েট উপাচার্যের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

চুক্তির আওতায় সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন-সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। আইআইবিএ-বিডির নেটওয়ার্কিং ইভেন্ট, সেমিনার ও সম্মেলনে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

এ ছাড়া ইন্টার্নশিপ, গবেষণা, কনসালটেন্সি ও চাকরির সুযোগ বিনিময়, মেন্টরিং এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে দুই প্রতিষ্ঠান। ব্যবসায়িক বিশ্লেষণের আন্তর্জাতিক মানদণ্ড এবং আইআইবিএর সার্টিফিকেশন বিষয়ে পরিচিতিমূলক সেশনও আয়োজন করা হবে।

আইআইবিএ অনুমোদিত প্রশিক্ষণ প্রদানকারীদের মাধ্যমে সার্টিফিকেশন প্রস্তুতির সুযোগ এবং বিজনেস অ্যানালাইসিস সামিট, প্রতিযোগিতা ও অ্যাওয়ার্ড প্রোগ্রামে রুয়েটের অংশগ্রহণের সুযোগও থাকবে। উভয় পক্ষের আশা, এ সমঝোতার ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের পেশাগত দক্ষতা এবং শিল্পখাতের সঙ্গে যোগাযোগ আরও বিস্তৃত হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ