ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

এনআইডি সংশোধন নিয়ে হয়রানি আর থাকবে না: ইসি সচিব

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:০০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:০০:৪০ অপরাহ্ন
এনআইডি সংশোধন নিয়ে হয়রানি আর থাকবে না: ইসি সচিব ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এনআইডি নিয়ে ভোগান্তির মাত্রা কমেছে। আগামী তিন মাসে এটা আরও কমে আসবে, মানুষের হয়রানি আর থাকবে না।

বুধবার (২ জুলাই) রাজধানীতে নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, মাঠ পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজটা করেছি। সবাই ধন্যবাদ পেতেই পারেন। এনআইডি সংশোধন নিয়ে যে হয়রানি সেটা আর থাকবে না। তবে বর্তমানে ৭৬ হাজার ৬৯৪টি এনআইডি আবেদন এখনও অনিষ্পন্ন আছে।

ইসি সচিব বলেন, আমারা জাতীয় পরিচয়পত্র নিয়ে নানা বিষয়ে কাজ করি। নিজের নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা ও বয়স ইত্যাদি সংশোধন করা হয়। আমরা কাজ করছি গুরুত্ব দিয়ে। কমিশন সিদ্ধান্তে এসেছে সংশোধন জিরো লেবেলে আনা যায় কি না। তবে এটা জিরো লেভেল সম্ভব না। তবে কাজটি সন্তুষ্টির পর্যায়ে আনতে চাই। এক হিসেবে কোন পেন্ডিং আবেদন নেই বলা চলে। কারণ বিগত ৬ মাসে গড়ে প্রতি মাসে ১ লাখ ৯২০টি আবেদন জমা পড়েছে। তবে এটা বর্তমানে কমে ৮০ হাজার হয়েছে। আমরা বিগত সাত মাসে কোনোভাবেই অনিষ্পন্নের সংখ্যা তিন লাখের নিচে নামাতে পারছিলাম না। ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে অনেক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ বছরে আমাদের কাছে ৫৪ লাখ ৭৬ হাজার ১১৪টি সংশোধন আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি সংশোধন হয়েছে। বাকি ৭৬ হাজার ৬৯৪টি সংশোধন আবেদন এখনও নিষ্পন্ন হয়নি।

মাঠ পর্যায়ে অনিয়ম প্রসঙ্গে সচিব বলেন, মাঠ পর্যায়ে ভোগান্তির বিষয়টি বলার আগে বলতে চাই। মাঠ পর্যায় থেকে অনেকে আমাকে তথ্য পাঠাচ্ছেন। হয়রানির তথ্য আমাদের কাছে আসছে। ঘটনা সত্য হলে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবো।

রাজনীতিবিদদের মধ্যে এনআইডি লক কতজনের এ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এই প্রশ্নের উত্তরটা রেডিমেট না। এই প্রশ্ন হবে আমি আশা করিনি। এনআইডি লক হতেই পারে। শুনেছি আমারটাও লক করা আছে, এটা বিভিন্ন কারণে। কারণ কি! মিস ইউজ, অ্যাবিউজ যেন না হয়। এটা আমি শুনেছি সত্য-মিথ্যা কি জানি না। আমি এটা যাচাই করতে যায়নি। এটার প্রয়োজনও হয়নি। কারও ব্যক্তিগত বিষয়ে তথ্য না নেওয়াটাই ভালো।

তিনি আরও বলেন, আমারটা শুনেছি আই এম নট কনফার্ম। আমার নিশ্চিত করার কোনো ব্যাপার নেই। যদি লক হয়ে থাকে ভালো তো! ডাটা অ্যাবিউজ হবে না।

নির্বাচন কমিশনারদের এনআইডি লক আছে কি? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমি আমারটা বলেছি। ডিজি (এনআইডি) সাহেব উত্তর দেবে কেন? আমার উত্তর আমি দিচ্ছি। ডিজি সাহেবকে দিয়ে যাচাই করার কি আছে, তার মানে আমার কথার সত্যতা আপনার কাছে নেই। আমি আমারটা বলছি। ব্যক্তি পর্যায়ে তথ্য নেওয়া উচিত না।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, এনআইডি পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, এনআইডি পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী