ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৫১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:৫১:২৩ অপরাহ্ন
গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪
নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সরেজমিনে জানা যায়, কুমারখালি মৌজার ৮১৬ ও ৮১৭ দাগে ১৬ শতাংশ জমি প্রায় ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন স্থানীয় ময়নাল মন্ডল। বিবাদমান ওই জায়গায় বাঁশের বেড়া দিচ্ছিলেন তিনি। এসময় প্রতিবেশী আশকান আলীর ছেলে সাইদুল ইসলামের নেতৃত্বে হাকিম উদ্দিন ও নজরুল ইসলাম চাকু, হাসুয়া, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ময়নাল মন্ডলের পেট ও পাজরে গুরুতর জখম হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতেও বাঁধা দেয় প্রতিপক্ষরা।

এসময় ময়নালের ছেলে চ্যানেল এস এর সাংবাদিক সোহেল রানাসহ ১০ জন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশঙ্কাজনক অবস্থায়
ময়নালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন নেওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন গুরুতর আহত হন।

আহতরা হলেন- ময়নাল মন্ডল, নাজিম মন্ডল, জাহিদুল ইসলাম, শরিফা খাতুন, সুলতান আলী, ডাবলু, রাব্বি, জাহানারা, সনে খাতুন ও সোহেল রানা। তাদের মধ্যে ময়নাল, জাহিদুল, সুলতান, সোহেল ও ডাবলুকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়েছে।

অন্যদিকে প্রতিপক্ষের সাইদুল ইসলাম, রফিক ও রঞ্জু আহত হন। এদের মধ্যে সাইদুলের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে। হামলায় নেতৃত্বদানকারী হাকিম উদ্দিনও আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তবে স্থানীয় শামসুল প্রামাণিক জানান, হাকিমের পূর্বপুরুষেরা আগে থেকেই কলহপ্রিয়। বিক্রিত জমিজমা নিয়ে কলহ করা ঠিক না। বিষয়টি নিয়ে মিমাংসার
কথা হচ্ছিলো।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন- পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উভয়পক্ষের বিরুদ্ধে মামলা ও আইনি
প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক