ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৯:৩৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৯:৩৮:২৭ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত
নওগাঁর পত্নীতলায় উপজেলা নির্মইল জনজাতি কল্যাণ সংগঠন ও আদিবাসী নেতৃবৃন্দের উদ্যোগে ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নির্মইল ইউনিয়নের বটতলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করা হয়।

বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমির আদিবাসরা এই কারাম উৎসব পালন করে আসে। “হামনিকের সংস্কৃতি, হামনিকের পরিচয়” এই স্লোগান নিয়ে ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন ও উপজাতি মিলন মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কারাম উৎসব ও সাংস্কৃতিক মিলন মেলা উদযাপন উপলক্ষে নির্মইল জনজাতি কল্যাণ সংগঠনের সভাপতি সুবাশ তিগ্যা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক, নির্মল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জনজাতি কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সানি উড়াও সহ আরো অনেক আদিবাসী নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা সহ জেলা ও জেলার বাহির থেকে আগত আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য  তুলে ধরে নাচ ও গান পরিবেশন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক