দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরণে রাজশাহীর পুঠিয়ায় প্রতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে পুঠিয়ার কান্তার বিলে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুর রহমান এবং পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, উন্মুক্ত জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ জন্য জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজননের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পাশাপাশি অবমুক্ত করা মাছের পোনা যাতে অবৈধভাবে আহরণ বা নিধন করা না হয়, সে বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আরিফুল হক (রুবেল),