নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তিনি ৩ হাজার লিটার ডিজেল মজুদ করেছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভেরেন্ডি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
ওই ব্যবসায়ীর নাম হুমায়ুন চৌধুরী । বাবার নাম নুরুল ইসলাম। বাড়ি উপজেলার মুন্দিখোর গ্রামে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেরেন্ডি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। আইন অনুযায়ী ১ লিটার ডিজেল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর কাছে ৩ হাজার লিটার তেল মজুদ পাওয়া যায়। পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী, একজন ব্যক্তি গ শ্রেণির পেট্রোলিয়াম সর্বোচ্চ ২ হাজার লিটার পর্যন্ত মজুদ রাখতে পারবে। তাই ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আর ২ হাজার লিটার ওই ব্যবসায়ীর কাছে রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি যেন অতিরিক্ত তেল মজুদ না করেন এই মর্মে তাঁর কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। জব্দকৃত তেল নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সবুজ সরকার নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: