ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:৩৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:৩৩:২৮ অপরাহ্ন
ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ
ছেলে ভিয়ানের জন্মের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল ক্যাটরিনা কাইফকে। কিছুদিন আগে মুকেশ আম্বানির বাড়িতে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে অংশ নেন তিনি। সেখানে ক্যামেরার সামনে পোজও দেন ক্যাটরিনা। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার চেহারা ও শারীরিক গঠন নিয়ে আলোচনা শুরু হয়।

কেউ ক্যাটরিনার শরীর নিয়ে তির্যক মন্তব্য করেন, কেউ আবার তার চেহারার পরিবর্তন নিয়ে ভিডিও বানান। একজন মন্তব্য করেন, ‘ক্যাটরিনার সময় শেষ।’ কেউ কেউ আবার ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার বর্তমান চেহারার তুলনা করেন। এসব মন্তব্যের অনেকগুলোই ছিল কুরুচিকর।  


অবশ্য ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন তার ভক্তদের বড় একটি অংশ। তার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন কয়েকজন তারকাও। এবার প্রতিবাদ জানালেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে আলী বলেন, নারীর শরীর নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়।

আলী জাফর বলেন, ‘পুরুষ হিসেবে আমাদের কি কোনো মানসিক সমস্যা রয়েছে? সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনা কাইফকে নিয়ে একটি পোস্ট ও কিছু মন্তব্য দেখেছি। সেখানে বলা হয়েছে, তাকে এখন অন্য রকম দেখাচ্ছে। পুরুষ হিসেবে আমরা মনে করি, কোনো নারীর শরীরকে আকর্ষণীয় মনে না করার অধিকার আমাদের রয়েছে। কোনো নারী আমাদের তৈরি মাপকাঠিতে না পৌঁছালে আমরা তাঁকে ছোট করতে শুরু করি।’

মানুষের প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে আলী বলেন, ‘কাউকে এভাবে দেখা ঠিক নয়। প্রত্যেকেই নিজের সমস্যার সঙ্গে লড়াই করছেন। তাই মানুষের প্রতি আমাদের আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়া উচিত।’

শুধু নারীদের নয়, পুরুষদের জন্য সমাজের তৈরি সৌন্দর্যের মাপকাঠি নিয়েও প্রশ্ন তুলেছেন আলী। তার ভাষ্যে, ‘সব পুরুষের সিক্স-প্যাক অ্যাবস ও সুঠাম শরীর থাকবে—এমন প্রত্যাশাও বাস্তবসম্মত নয়। অন্যের সমালোচনা স্বাস্থ্যকর মানসিকতার পরিচয় নয়। কেউই নিখুঁত নন। এটি বুঝে আমাদের মানসিকতা বদলানো জরুরি।’

২০১১ সালে আলী আব্বাস জাফর পরিচালিত মেরে ব্রাদার কি দুলহান ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আলী জাফর ও ক্যাটরিনা কাইফ। ছবিটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ইমরান খান। সেই সময় থেকেই আলী ও ক্যাটরিনার পরিচয়।

মা হওয়ার পর আপাতত অভিনয় থেকে দূরে আছেন ক্যাটরিনা। তাকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে মেরি ক্রিসমাস ছবিতে দেখা গেছে। ছবিটি মুক্তি পায় ২০২৪ সালে।

২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। ২০২৫ সালের সেপ্টেম্বরে তারা সন্তান আসার খবর জানান। ওই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের ছেলে ভিয়ান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক