রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ উদ্ধারকৃত ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম.মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার, কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৫৬টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১১টি, স্যামস্যাং ১০টি, শাওমি ৭টি, রিয়েলমি ৮টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ১টি, টেকনো ৩টি, ওপো ২টি ,ওয়ালটন ৪টি, নোকিয়া ২টি, জিডিএল ১টি, পোকো ২টি, ও সিম্ফোনি ২ টি।
এসময় রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলাপুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :