ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন চাউল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৪:৫৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৪:৫৪:২৩ অপরাহ্ন
চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২
রাজশাহীর চারঘাটে ট্রাকে পাথরের নিচে রাখা ৪২৭ বোতল ফেনসিডিল (FAIRDYL) উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে চারঘাট-বানেশ্বর সড়কের নাওদাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন চারঘাটের সুমন আলী (৩২) ও নারায়ণগঞ্জের হাতেম আলী (৩০)।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাওদাড়া এলাকায় অভিযান চালিয়ে ঢাকা (মেট্রো-ট-১২-৫৯৯) ট্রাকে তল্লাশি চালিয়ে অর্ধবোঝাই পাথরের মধ্য থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেনসিডিল সহ মাদক বহনকাজে ব্যাবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার